বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
ঘাতক নাতি গ্রেফতার

কানাইঘাটে নেশার টাকা না পেয়ে ঘুমন্ত দাদীকে খুন

হাফিজ আহমদ সুজন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ২১:৫৬ |

সিলেটের কানাইঘাটে মাদকের টাকা না পেয়ে দাদীকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর ধর্মটিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নাতি আব্দুস ছামাদকে (২০) গ্রেফতার করেছে।

নিহত আমিরুন বিবি হারি (৭০) ওই গ্রামের বাসিন্দা। ঘাতক আব্দুস ছামাদ একই গ্রামের আকমল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক সেবনে আসক্ত ছিল। তার বাবা আকমল হোসেন স্ত্রীসহ বিয়ানীবাজারে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন, যার ফলে ছামাদ বাড়িতে দাদীর সাথেই থাকত। মঙ্গলবার রাতে নেশার টাকা নিয়ে দাদীর সাথে ছামাদের বাগবিতণ্ডা হয়। দাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে ছামাদ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে গভীর রাতে দাদী যখন ঘুমিয়ে ছিলেন, তখন সে ঘরে ঢুকে ভারী কোনো অস্ত্র বা লাঠি দিয়ে দাদীর মাথায় সজোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আমিরুন বিবির কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রাম থেকেই ঘাতক নাতি আব্দুস ছামাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধার মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নেশার টাকার জন্য দাদীকে হত্যার কথা স্বীকার করেছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ছামাদের নেশার অত্যাচারে পরিবারের সবাই অতিষ্ঠ ছিল। এর আগে একবার পুলিশ তাকে নিরাময় কেন্দ্রে পাঠানোর পরামর্শ দিয়েছিল।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA