বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ওসমানীনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ: অভিযুক্ত প্রধান শিক্ষক ওএসডি

আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার, ওসমানীনগর

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৪২ |

সিলেটের ওসমানীনগর উপজেলার খাদিমপুর হাজী নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশালীন মন্তব্য, শিক্ষার্থী-অভিভাবকদের অপমান এবং অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ মো. মহরম আলীর পদত্যাগের দাবিতে রোববার দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ওই শিক্ষককে ওএসডি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বিদ্যালয়ের কয়েকশ’ বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল প্রাঙ্গণে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে স্থানীয় খাদিমপুর বাজারে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা ‘অতিরিক্ত ফি আদায় বন্ধ করো’, ‘ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য মানি না’, ‘অভিভাবকদের অপমান সহ্য করবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।


আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক মহরম আলী নিয়ম বহির্ভূতভাবে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি দাবি করছেন। এছাড়া তিনি ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন এবং সাধারণ শিক্ষার্থীদের তুচ্ছতাচ্ছিল্য করেন। এমনকি এক দিনমজুর বাবার অসহায় ছাত্রীকে প্রকাশ্যে অপমান করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এলাকাবাসী ও সাধারণ অভিভাবকরাও শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।


খবর পেয়ে দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা এবং ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভুঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।


এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক সৈয়দ মো. মহরম আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিদ্যালয় পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষককে ওএসডি করা হয়েছে। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA