বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

রাজনগরে শীতার্থদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

মুহাম্মদ গৌছুজ্জামান

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪১ |

মৌলভীবাজারের রাজনগরে এতিম ও শীতার্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আলহাজ লিলজান বিবি মহিলা (টাইটেল) মাদরাসা ও এতিমখানায় এই কম্বল বিতরণ করা হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে কম্বল বিতরণকালে জেলা প্রশাসক এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। শিশুদের প্রতি মমত্ববোধ প্রকাশ করে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন।


কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহ প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত উপজেলায় ১ হাজার ৭০০-এরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে।


এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কর্মকর্তাদের আশ্বস্ত করে তৌহিদুজ্জামান পাভেল বলেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এতে কোনো সন্দেহ নেই। অতীতে কী হয়েছে তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই; মৌলভীবাজারে সরকারি নির্দেশনা মেনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


তিনি কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, উপর মহল থেকে এমন কোনো নির্দেশনা আসবে না যাতে নির্বাচনে কোনো অনিয়ম হওয়ার সুযোগ থাকে। সবাইকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে।


মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রকৌশলী আব্দুল গণী, উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান ও জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদসহ অনেকে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA