বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ওসমানীনগরে মোটরসাইকেলসহ ২ সন্দেহভাজন আটক

আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার, ওসমানীনগর

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ২০:০৭ |

সিলেটের ওসমানীনগরে গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরার সময় মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামের শাহ আব্দুল হান্নানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার আটকরাই ইউনিয়নের ফকিরেরগাঁও গ্রামের মজমিল আলীর ছেলে তাজুল ইসলাম (৪১) এবং বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নসিয়ারপুর গ্রামের সোহেল মিয়া (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে তাজুল ইসলাম একটি মোটরসাইকেল (হবিগঞ্জ-ল-১১-১২১৬) নিয়ে হস্তিদুর গ্রামের শাহ আব্দুল হান্নানের বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। মোটরসাইকেলের শব্দ পেয়ে আব্দুল হান্নান ঘর থেকে বেরিয়ে তাকে চ্যালেঞ্জ করেন এবং আটক করেন। এসময় তাজুলের কথাবার্তায় সন্দেহ হলে তিনি আশপাশের মানুষকে খবর দেন।


জিজ্ঞাসাবাদে তাজুল জানায়, সে বোয়ালজুড় ইউনিয়নের নসিয়ারপুর গ্রামের রিপনের কাছে টাকা পায়। সেই টাকার বিনিময়ে মোটরসাইকেলটি রিপনের কাছে পৌঁছে দিতে এসেছে। স্থানীয়রা জানান, এই ‘রিপন’ একজন কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।


পরবর্তীতে সোমবার সকালে রিপন তার ভাই সোহেল মিয়াকে ঘটনাস্থলে পাঠায় তাজুল ও মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে। তখন স্থানীয়রা সোহেলকেও আটক করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে দুজনকে থানায় নিয়ে যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, হস্তিদুর গ্রামের একটি বাড়িতে সম্প্রতি যুক্তরাজ্য থেকে কয়েকজন প্রবাসী দেশে ফিরেছেন। আটককৃতরা ওই প্রবাসীদের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত ভুলবশত তারা আব্দুল হান্নানের বাড়ির সামনে অবস্থান নেওয়ায় ধরা পড়ে যায়। ডাকাত রিপনের নাম উঠে আসায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তারা।


এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কথার সত্যতা যাচাই এবং এর পেছনে বড় কোনো চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA