বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জীবনযাপন
  3. বিস্তারিত

ঘুম তাড়ানোর উপায়

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৪ |

হুটহাট ঘুম চলে আসার সমস্যায় ভোগেন অনেকে। দেখা গেল, কোনো গুরুত্বপূর্ণ কাজের মাঝে, মিটিংয়ে অথবা পড়ার টেবিলে কিছুক্ষণ যেতে না যেতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। এ অবস্থায় জোর করে কিছুক্ষণ জেগে থাকা গেলেও, কাজের কাজটি আর ঠিকঠাক হয় না।

কারণ ঝিমানি ভাবের ফলে মস্তিষ্ক ভালোভাবে সক্রিয় থাকতে পারে না। ফলে অনেক সময় নানা সমস্যার মুখে পড়তে হয়।

তবে হেলথলাইন ডটকম এক প্রতিবেদনে ঘুম তাড়ানোর সহজ কিছু উপায় বাতলে দিয়েছে।

খাবার-দাবার

পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। খেয়াল রাখুন প্রতিবেলা যা খাচ্ছেন, সে খাবারে যেন পর্যাপ্ত প্রোটিন, ফাইবার, শাক-সবজি ও ফলমূল থাকে। সুষম খাদ্যের একটি ডায়েট তৈরি করে নিতে পারেন। মেদবহুল খাবার এড়িয়ে চলুন। কেননা এসব খাবার শরীর অলস করে ফেলে। বাদাম খাওয়ার চেষ্টা করুন, বাদামের উপাদানগুলো শরীর অ্যাক্টিভ রাখতে কাজ করে।

পর্যাপ্ত ঘুম

একজন সুস্থ মানুষের দৈনিক অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। এর কম ঘুমালে শরীরে ঘুমের ঘাটতি থেকে যায়। অসময়ে ঘুম আসার অন্যতম কারণ হলো ঘুমের ঘাটতি। তবে পরিমাণের চাইতে বেশিও ঘুমাবেন না। এটিও শরীরের জন্য ক্ষতিকর। কখন ঘুমাবেন সময় ঠিক করে নিন।

পানি পান করুন

অতিরিক্ত ঘুম আসার আরেকটি কারণ হলো ডি-হাইড্রেশন। পর্যাপ্ত পানির ঘাটতি হলে শরীর ডি-হাইড্রেটেড হয়ে যায়। এটি মস্তিষ্ক সঙ্কুচিত করে ফেলে। প্রতিদিন অন্তত ২ লিটার পানি পান করতে চেষ্টা করুন। অসময়ের ঘুম তাড়াতে আসলে ঠাণ্ডা পানি বেশি উপকারী।

হাঁটাচলা

একই জায়গায় বেশিক্ষণ বসে কাজ করলেও ঘুম চলে আসতে পারে। তাই যখনই ঘুম ঘুম ভাব হবে, কাজ বন্ধ রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে চিন্তাভাবনা বিক্ষিপ্ত হবে এবং ঘুমভাব কেটে যাবে। একনাগাড়ে বসে থেকে কাজ করবেন না। এতে অলসতাও বৃদ্ধি পায়।

আরাম ত্যাগ করুন

কাজ হোক কিংবা পড়াশোনা, এসব সময়ে ঘুম চলে আসার অন্যতম কারণ হলো আরাম। আরামে শুয়ে বসে কাজ করা। আরাম পেলেই শরীর ছেড়ে দেয়। ফলে ঘুম চলে আসে। এমনভাবে বসে কাজ করুন, যাতে কেবল কাজের দিকেই মনোযোগ থাকে।

চোখে-মুখে পানি দিন

তাৎক্ষণিক ঘুম তাড়ানোর আরেকটি কার্যকরী উপায় হলো চোখে-মুখে পানির ঝাপটা দেয়া। যখনই চোখ ভারী হয়ে আসবে- মুখ ধুয়ে ফেলুন। এক্ষেত্রে দাঁত ব্রাশ করে ফেললেও উপকার পাওয়া যাবে।

চোখের বিশ্রাম

টানা বই অথবা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না। এতে চোখ ক্লান্ত হয়ে যায় এবং ঘুম চলে আসে। এ ছাড়া এটি চোখের ক্ষতিও করে। এতে দৃষ্টিশক্তি কমে যাওয়ার আশঙ্কা থাকে।

অন্তত ২০ মিনিট পর পর কম্পিউটার স্ক্রিন বা বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে রাখুন। এ সময় কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেও রাখতে পারেন।

ক্যাফেইন

ঘুম তাড়াতে কফি বা চা পান করতে পারেন। তবে এই পানীয়গুলো মস্তিষ্কে সাময়িক উত্তেজনা তৈরি করে। এ ছাড়া খুব বেশি চা কফি না খাওয়াই ভালো। এতে শরীরের অন্যান্য ক্ষতি হতে পারে। দিনে ৫০০ থেকে ৬০০ মিলিগ্রাম ক্যাফেইন পান করা যেতে পারে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

জীবনযাপন এর আরো খবর

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?
কাঁঠাল কেন বাংলাদেশের জাতীয় ফল?
কেন অনেক মানুষ ভূমিকম্প টের পান না
মিষ্টি ও রসালো লিচু চিনবেন যেভাবে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA