চাকরি দিচ্ছে সিএসআরএম
চাকদা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেড (সিএসআরএম) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আরএসএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
শনিবার (৮ নভেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে সিএসআরএম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: চাকদা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেড (সিএসআরএম)
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ৮ নভেম্বর ২০২৫
পদের নাম: আরএসএম (কুমিল্লা জোন)
পদ: ১টি
লোকবল: একজন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.csrm.com.bd
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ইস্পাত শিল্পে দক্ষতা
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: কুমিল্লা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস।

