বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

শাবিতে 'জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন' শীর্ষক সেমিনার 

শাবি প্রতিনিধি

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০১:২১ |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও ইউনাইটেড নেশনস রেসিডেন্টস কো-অর্ডিনেটর্স অফিসের যৌথ উদ্যোগে ‘জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন: প্রচার এবং আলোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন,  পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান ও অধ্যাপক ড. মো. সাহাবুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জুলাই বিপ্লবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে উঠেছিল। শিক্ষার্থীদের অদম্য ও অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমেই সেই আন্দোলন সাফল্যের মুখ দেখেছে। জাতিসংঘের প্রতিবেদনসহ অন্যান্য আন্তর্জাতিক রিপোর্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই অর্জনকে ভিত্তি করে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জুলাই বিপ্লবে শাবিপ্রবি পরিবারের ভূমিকার কথা তুলে ধরেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তিনি বলেন, জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হয়েছে। শাবিপ্রবির আন্দোলনও সেই ধারাবাহিকতারই অংশ। আবু সাঈদ যখন দুই হাত প্রসারিত করেছিল তখন তাঁর আত্মবিশ্বাস ছিল আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত, পুলিশের পোশাক পরা কারও না কারও আত্মীয় তাঁর দিকে অস্ত্র তাক করে গুলি করবে না। তাঁর সেই আত্মবিশ্বাসই ছিল বাংলাদেশের আত্মবিশ্বাস। বাংলাদেশও তখন দুই হাত প্রসারিত করেছিল।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন ইতিহাসে এক অনন্য দলিল হিসেবে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ থাকবে। আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছি এবং এখনো সেই স্বপ্নে অটল বিশ্বাস রাখি। আশা করি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ঘটবে। এর মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস ও নিপীড়নের ন্যায়সঙ্গত বিচার প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্ম বুকের রক্ত দিয়ে যে স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা লালন করেছিল সেই স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উপর আলোচনা করেন মানবাধিকার কর্মকর্তা জাহিদ হুসাইন। এছাড়া শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব এর বড় ভাই আবুল আজরফ আহসান জাবুর এবং শহীদ মুশতাকের বড় ভাই ময়না মিয়া প্রমুখ বক্তব্য দেন।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

শিক্ষাঙ্গন এর আরো খবর

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা
আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA