বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. ফিচার
  3. বিস্তারিত

শাবিপ্রবির 'লাল শাপলা' এক টুকরো স্বর্গ

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০২:১৭ |

চারদিকে বৃক্ষরাজি। মাথার উপর নিলাকাশ। বিশাল ক্যাম্পাস। সেই ক্যাম্পাসের চত্বরে অবস্থিত রুদ্র সেন লেক। লেকের জলে ভাসছে প্রকৃতির এক অপার সৌন্দর্য আর শান্তির প্রতীক শাপলা। 

জলাভূমিতে শাপলার কোমলতা যেমন মন ছুঁয়ে যায়, তেমনি এর সরল সৌন্দর্যে লুকিয়ে থাকে গ্রামবাংলার নিঃশব্দ কাব্য। 


সিলেটে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেনের নামে নামকরণকৃত লেকটিতে থাকা লাল শাপলা মাধুর্যতা ছড়াচ্ছে ক্যাম্পাসজুড়ে। 


শাপলার প্রেমে মুগ্ধ হওয়া শিক্ষার্থীদের মন জুড়াতে পাখির কলতানও যোগ হচ্ছে। সবুজ-শ্যামল প্রকৃতি আর শান্ত পরিবেশ, দৃষ্টিনন্দন কিলোরোড, বিভিন্ন টিলা, ছোট ছোট টঙ দোকান আর পাখির কলতানে মুখরিত এই ক্যাম্পাস রূপ নিয়েছে এক টুকরো স্বর্গে। 


ক্যাম্পাসের গোল চত্ত্বরের পাশে অবস্থিত এ লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ধারক নয়, বরং তা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে রূপ নিতে শুরু করেছে। আর সেই প্রাণকেন্দ্রে এখন লাল শাপলা ফুটে পুরো লেক যেন এক রঙিন ক্যানভাসে পরিণত হয়েছে।


ভোরের সূর্যের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে ফুটে ওঠে লাল শাপলা। মৃদু বাতাসে লেকের জলে উঠা ঢেউয়ে ধোল খায় লাল শাপলা। এসময় সৃষ্টি হয় এক অনন্য দৃশ্য। শিক্ষার্থীরা জানান, পড়াশোনার চাপ বা শহরের কোলাহল ভুলে যেতে শাপলার এ সৌন্দর্যই যথেষ্ট।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে সাদিয়া তাবাসসুম বলেন, ‘‘পড়াশোনার চাপের মাঝে লেকের পাড়ে এলে মনটা ভরে যায়। লাল শাপলার সৌন্দর্য সত্যিই অসাধারণ। এখানে বসে অনেকটা সময় কাটাতে ইচ্ছে করে। মাঝে মাঝে ছবি তুলতে আসি, মনে হয় ক্যাম্পাসটাই যেন রুপকথার রাজ্য। লাল শাপলার সৌন্দর্য রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত উদ্যোগ দরকার।”

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল-আমিন বলেন, “রুদ্র সেন লেক আমাদের বিশ্ববিদ্যালয়ের হৃদয় বলা যায়। লাল শাপলার কারণে এখন লেকটা আরও মোহনীয় হয়ে উঠেছে। ভোরের নীরবতা, হালকা বাতাসের ছোঁয়া আর লাল শাপলার মনোহরণী রূপ মিলেমিশে রুদ্র সেন লেককে এক অনন্য কবিতায় পরিণত করে। ভোরে যখন শাপলাগুলো ফুটে থাকে, তখন দৃশ্যটা অবর্ণনীয়। এমন সৌন্দর্য ক্যাম্পাসের বাইরের মানুষকেও আকৃষ্ট করতে পারে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক আবুল হাসনাত বলেন, “শাপলা শুধু নান্দনিকতার প্রতীক নয়, পরিবেশ রক্ষাতেও ভূমিকা রাখে। শাপলা যেহেতু আমাদের জাতীয় ফুল তাই আমাদের ক্যাম্পাসের রুদ্র সেন লেকে বিভিন্ন প্রকার শাপলা আমরা রোপন করছি। শিক্ষার্থীদের পড়াশোনার চাপের মধ্যে এই সৌন্দর্য তাদের মনকে উৎফুল্ল রাখবে। লেকের পানিকে শীতল রাখা, জলজ প্রাণীর আবাস তৈরি করা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে শাপলার অবদান অপরিসীম। লেকের পানিতে ভাসমান এ ফুলগুলো আসলে প্রাকৃতিক ভারসাম্যেরও প্রতীক। এগুলোর যত্ন নেয়া এবং লেক পরিস্কার রাখা আমাদের সবার দায়িত্ব।”

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

ফিচার এর আরো খবর

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা?
বর্ষায় মুগ্ধ হোন হাওর-বাওরে
শরিকে কোরবানি দেয়া যায় না যেসব পশু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA