বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
নিরাপত্তা জোরদার

হবিগঞ্জে রেকর্ডসংখ্যক ৬৬১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

হবিগঞ্জ প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫ |

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার হবিগঞ্জ জেলায় ৬৬১টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা ১৮টি বৃদ্ধি পেয়েছে, যা জেলার উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে ৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদীয় দুর্গোৎসব।

পূজাকে ঘিরে জেলার প্রতিটি প্রান্তে পূজারি ও ভক্তদের মাঝে এখন উৎসবের এক ভিন্ন আমেজ বিরাজ করছে।


জেলাজুড়ে ৬৬১টি মণ্ডপের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৪১টি, হবিগঞ্জ পৌরসভায় ৩৬টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ও পৌরসভায় ১৯টি, আজমিরীগঞ্জে ৩৫টি, মাধবপুরে ১১৫টি, চুনারুঘাটে ৮৫টি, নবীগঞ্জে ৯৩টি, লাখাই উপজেলায় ৬৬টি, বাহুবলে ৫২টি এবং বানিয়াচং উপজেলায় সর্বোচ্চ ১১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এবারের দুর্গোৎসব যেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ। হবিগঞ্জ সদর উপজেলার গঙ্গানগর গ্রামের পূজারি সমীরণ চক্রবর্তী শংকু বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। সবার সহযোগিতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে বলে আশা করি।

চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের বাসিন্দা সুমন রায় মন্তব্য করেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শুভ শক্তির জয়গাথা। ধর্ম, শিল্প, সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটে এই উৎসবে। পূজার সফলতা নির্ভর করে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু জানান, প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতে প্রতিমাগুলোকে জীবন্ত করে তুলছেন। মণ্ডপ সাজসজ্জার কাজ শেষ হলেই পূজার উৎসবমুখর পরিবেশ পরিপূর্ণ রূপ পাবে। তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আমরা আশাবাদী, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।

হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানিয়েছেন, তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, পূজাকে নির্বিঘ্ন করতে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA