বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
শাল্লায় জনসভায় নাছির চৌধুরী

জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে থাকবে

বকুল আহমদ

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৪ |

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর আগমন উপলক্ষে শাল্লায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নৌকাযোগে হাজার হাজার জনতা জনসভায় যোগ দেন।

বেলা ২টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় এবং শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে থাকবে।

জনসভায় আরও বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাংবাদিক রুদ্র মিজান, নাছির উদ্দীন চৌধুরীর সুযোগ্য কন্যা নাজিয়া চৌধুরী এবং দিরাই বিএনপি নেতা হুমায়ুন কবির।

এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য অভিজিৎ দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, শাল্লা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আমির হোসাইন, হবিবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শৈলেন কুমার দাস, বাহাড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিজয় দাস, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রুমান আহমেদ, আমির হামজা প্রমুখ।

বক্তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

সিলেট এর আরো খবর

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA