শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ।
দিনাজপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক (৫০) নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে অভিযুক্তকে এলাকাবাসী গণধোলাই দেয়।
রোববার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার শেখপুরা রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ফারুক ৫০ সদর উপজেলার ১৭নং রেলঘুন্টি এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুর অভিযুক্ত ফারুক শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে পাশের বাড়ির লোকজন টের পেয়ে ফারুককে আটক পুলিশকে খবর দেয়। এ সময় এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং মেয়েটিকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্বজন ও এলাকাবাসী ফারুকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, এর আগেও তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

