বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. ফিচার
  3. বিস্তারিত

বৃষ্টি নামে আষাঢ় মাসে

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ২০:৪৮ |
অলংকরণ : ইবতেসাম মাহবুব ইফাজ, তৃতীয় শ্রেণি, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা

গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুর ও বৈশাখী ঝড় পেরিয়ে এসে গেছে বর্ষা। বাংলার দ্বিতীয় ঋতু বর্ষা, আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে থাকে। বর্ষা আমাদের জীবনে বয়ে আনে শান্তির পরশ। গরমে ক্লান্ত হয়ে যাওয়া জীবনে এক পশরা বৃষ্টি হয়ে নেমে আসে বর্ষা। তার টাপুর-টুপুর বৃষ্টি দিয়ে মানুষের হৃদয়ে এক নতুন স্নিগ্ধতা বয়ে আনে বর্ষা।

বর্ষা মানেই বৃষ্টি। আর বৃষ্টি মানেই পাতার ফাঁকে কদম ফুল, বাতাসে বেলি ফুলের সুবাস। খালে-বিলে ভাসে কত যে রকমের নৌকা। ক্ষেত ভরা পুঁইশাক, কলমিশাক বা মাচাতে ঝোলা চাল কুমড়ো, উচ্ছে, লাউ বর্ষারই কথা মনে করে দেয়। বিলে লাফালাফি করা টেংরা পুঁটিসহ কত যে বাহারি মাছে ঝাঁক। সেইসঙ্গে জেলেদের মুখের হাসি আমাদের বর্ষার বৃষ্টির কথা মনে করায়। কৃষকের মুখেও ফুটে হাসি, কেননা খনা বলে গেছেন ‘যত বৃষ্টি শ্রাবণ মাসে, তত ধান কৃষকের বাসে।’

বৃষ্টি হলে বাঙালি বাড়ির খাবারের থালায় খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম, ভর্তা বা মাংস থাকবেই থাকবে। সঙ্গে খানিকটা ঘি বা একটুখানি আচার কিংবা একটুকরো কাগজি লেবু হলে তো কথাই নেই।

কথায় আছে ‘বারো মাসে তেরো পার্বণ’, বর্ষাও তা ব্যতিক্রম নয়। আষাঢ় মাসে রথের চাকা গড়গড়িয়ে বড় ভাই বলরাম ও ছোট বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব চলেন মাসির বাড়ি। আষাঢ়ী পূর্ণিমাতে বৌদ্ধ ভিক্ষুকরা যান বর্ষাবাসে।

বৃষ্টির দিনে মাকে লুকিয়ে বৃষ্টিতে ভেজা, তারপর জ্বর-সর্দি বাঁধিয়ে ধরা পড়ে যাওয়া দিনগুলোর কথা বর্ষা এলেই মনে পড়ে। কখনোবা এত সুখস্মৃতি ডুবে যায় বর্ষার ভয়াবহ বন্যায়। ভেসে যায় বাঙালির সব আনন্দ। প্রিয় বর্ষায় হয়ে ওঠে বিনাশী।

বর্ষার সময় পরিবেশের এক আশ্চর্য সৌন্দর্য দেখা যায়।

সকালে কাদা এড়িয়ে সাবধানে মাথায় ছাতা নিয়ে চলা অফিসগামীদের দেখা যায় রাস্তাঘাটে। দুপুরে যখন রোদ ও বৃষ্টি একসঙ্গে হয়, তখন মায়েরা ঘুমাতে না চাওয়া বাচ্চাদের শোনায় শিয়াল মামার বিয়ের লগ্নের কথা। যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা আসার মুখে আকাশে রংধনু দেখা যায় তার এক অপার্থিব সৌন্দর্য। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলায় কারও কারও আবার বলরামের চেলা হয়ে যেতে ইচ্ছা করে। এভাবেই বাঙালির জীবনে একের পর এক বর্ষা আসে ও যায়।

জারাদ ত্রিস্তান- পঞ্চম শ্রেণি, উইলস লিটল ফ্লাওয়ার, স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

ফিচার এর আরো খবর

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা?
বর্ষায় মুগ্ধ হোন হাওর-বাওরে
শরিকে কোরবানি দেয়া যায় না যেসব পশু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA