শাল্লায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
‘শিশু থেকে প্রবীণ পুষ্টি খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত জামিল, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু রায়হান, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুল ইসলাম, উপজেলা এ্যাকডেমিক সুপারভাইজার কালিপদ দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল, সদস্য আলী আমজাদ, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স স্টাফ শাহেদা আক্তার।
উক্ত আলোচনা সভায় খাদ্য ও পুষ্টি, খাদ্য উপাদান, সুষম খাবার, সমমান পুষ্টি মানের দামী ও সস্তা খাবার, মাতৃ পুষ্টি, কৈশোরকাল, কৈশোরকালে পুষ্টির গুরুত্ব, কৈশোর কালীন অপুষ্টি প্রতিরোধে করণীয়, গর্ভবতী মায়েদের খাদ্য এবং পুষ্টি, মায়ের স্তনে শিশুর ভূল ও সঠিক সংযোগ, নবজাতকের পুষ্টি, বাড়তি খাবার, ছয় মাসের পরে মায়ের দুধ চালিয়ে যাওয়ার গুরুত্ব, পরিস্কার পরিচ্ছন্নতা সহ পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
এর পূর্বে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
