মানবাধিকার দিবসে গোয়াইনঘাটে ছাত্রদলের মানববন্ধন
আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি এবং ফ্যাসিস আওয়ামী লীগের আমলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডে নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল ও গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান আহমেদ'র সভাপতিত্বে জেলা ছাত্রদলের সদস্য আবদুর রব ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম.সাইদুর রহমান।
মানববন্ধনে বক্তারা বক্তব্য বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ভোটাধিকারকে ধ্বংস করে দিয়েছিল। মানবিক মূল্যবোধ বলতে কিছু ছিলনা। সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, অর্থ পাচার থেকে শুরু করে দেশে গুম-খুন ও নির্মম হত্যাকান্ডে নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রদল নেতা ইমদাদুর রহমান ইমদাদ, এম জে কাওসার, কবির আহমদ, রহিম উদ্দীন, রোকন আহমদ, মাহমুদ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা জুবের আহমদ, জুয়েল রানা জায়েদ আহমদ প্রমুখ।

