শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর জীবনালোচনা ও বৃক্ষরোপণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনালোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়েছে।
বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তীর উদ্যোগে ও সবুজ আন্দোলনের সহযোগিতায় সোমবার শ্রীমঙ্গল দি ইলেট ফুলতলী ছাহেব (রহ.) একাডেমীতে বিভিন্ন প্রজাতির ফলজ, ভেষজ চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রোপন করা নাগেস্বর, হরতকী, নিম, এওলা, বহেরা, বেলেম্বুসহ বিভিন্ন গাছের গুনাবলী তুলে ধরে বিকুল চক্রবর্তী বলেন, গাছের উপকারীতা জানলে আমরা গাছকে গুরুত্ব দিবো। গাছের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। এ সময় তিনি গাছ রোপনের নিয়ম ও পরিচর্যার বিষয়েও আলোকপাত করেন।
এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কমর্ নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দি ইলেট ফুলতলী ছাহেব (রহ.) একাডেমীর অধ্যক্ষ আবু তোহায়িদ আকাশ, সবুজ আন্দোলন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক রীনা সরকার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন, ব্যবসায়ী শ্যামল দাশ, নাট্যকর্মী অরিত্র আহব ওম ও বিদ্যালয়ের শিক্ষকরা।

