জৈন্তাপুরে বঙ্গমাতার জন্মদিন পালিত
জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মহীয়সী নারী মঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন মহিলা সমিতির মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৪ আগষ্ট) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সরাসরি অনুষ্ঠান উপভোগ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ তাসলিমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার ভূমি রিপামনি দেবী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল ভূইয়া, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল হালিম, তথ্য আপা তাসলিমা ফেরদৌসী মনি, এপিসি প্রকল্পের উপজেলা ফেসিলিটেটর জুই রায় প্রমুখ। পরে অতিথিবৃন্দ ১৩জন মহিলাকে আত্মকর্মসংস্হানের লক্ষে একটি করে সেলাই মেশিন বিতরণ করেন এবং ৩টি মহিলা সমিতিকে মোট ৯৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
