জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি
জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও উন্মোক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে রোববার সকাল ১১টায় বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষি ও মৎস্যজীবিদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত দিবসের উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে আজাদ ভূইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক পাথ রঞ্জন চক্রবর্তী, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য আব্দুল হালিম, গোলাম সরওয়ার বেলাল। উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের’র উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের উপ-সহকারী আব্দুল মালেক, মৎস্যচাষি শফিকুল ইসলাম, মন্তাজ আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে বড়, মাঝারী এবং ছোট তিনটি ক্যাটাগরীতে ৩জন চাষিকে সম্মানণা ক্রেষ্ট প্রদান করা হয়। এর পর অতিথিবৃন্দ উন্মোক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
