বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. ফিচার
  3. বিস্তারিত

‘ফাগুয়া’য় রঙের উৎসব

এম এ হামিদ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ২২:৪৮ |

চা বাগান এখন কেমন যেন ফ্যাকাসে। সেই চিরচেনা দৃশ্য ও সজীবতার রং সবুজ চা-বাগানে এখন আর নেই। একেবারেই যে নেই তা বলা যায় না। বৃষ্টিপ্রধান শ্রীমঙ্গলে প্রতিবছরই তো অক্টোবর থেকে দু-এক পশলা বৃষ্টি হয়। এবারও হয়েছে। তাই কোনো কোনো চা বাগানে হালকা সবুজের ছোঁয়া লেগেছে।

তবে অধিকাংশ বাগানের মাটি এখন নিরস। তাই ‘প্রুনিং’(গাছের আগা ছেঁটে ফেলা) করা চা-গাছে এখনও খুব একটা প্রাণের সঞ্চার হয়নি, কুঁড়ি গজায়নি। ন্যাড়া মাথার লক্ষ-কোটি চা-গাছ দাঁড়িয়ে আছে সারি সারি। মাঠের পর মাঠ।


বিবর্ণ চা শিল্পাঞ্চলের মানুষগুলো এখন ঠিক এর বিপরীত। তাদের মনে এখন রংধনুর সাতরং ভর করেছে। তারা মেতেছে রঙের উৎসব ‘ফাগুয়া’য়। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল- কী নেই? যেদিকে তাকানো হয় সেদিকেই সাতরঙের ছড়াছড়ি। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা সবাই মেতেছে ফাগুয়া উৎসবে। একে অপরের দিকে রঙ ছুড়ে মারছে, গান গাইছে, নাচছে। তরুণ-তরুণী, কিশোর-কিশোরী এমনকি বয়োবৃদ্ধরাও আনন্দে মেতেছেন। প্রাণের উচ্ছলতায় সেখানে যেন সবাই বয়সের ভেদাভেদ ভুলে গেছেন।শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগান ঘুরে দেখা গেল এমনই দৃশ্য।

ওই চা-বাগানের নাচঘরের সামনে সুধন হাজরা নামের মধ্যবয়সী এক চা শ্রমিকের কাছে এসে দাঁড়ালাম। ভয়ে ছিলাম। এই বুঝি রং-জলের প্রলেপে আমার মানচিত্রটাই না পাল্টে যায়! কিন্তু না! এসবের কিছুই হলো না। লোকটি আমার পূর্বপরিচিত হলেও তাকে চেনার কোনো উপায় ছিল না। সারা শরীর নানা রঙের আবরণে ঢাকা পড়েছে।

সুধন জানালেন, বছরে দুটি উৎসবে চা জনগোষ্ঠীর মানুষজন আনন্দের সুযোগ পায়। এক, বাঙালি সনাতন ধর্মের দুর্গোৎসব। দুই, রঙের উৎসব ফাগুয়া। এ দুটোর মধ্যে ফাগুয়া উৎসবই চা জনগোষ্ঠীর প্রধান উৎসব। ফাগুয়া উৎসব শুরু হয়েছে শুক্রবার (১৮ মার্চ)। প্রতিবছর ফাল্গুন মাসের দোলপূর্ণিমা তিথিতে এ উৎসব শুরু হয়। উৎসব উপলক্ষে চা বাগানে ছুটি থাকে। চা-বাগানে এ উৎসবের রেশ থাকবে আগামী ৭-৮ দিন পর্যন্ত।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে দুর্গাপূজার সাতদিন প্রতিটি চা-বাগানে যাত্রাপালার আসর বসতো। তবে অনুমতি পাওয়া যায় না বলে এখন সেই আসর হয় না।  আবার কারো কারো অভিযোগ, এসব আসরের আড়ালে জুয়া খেলার বিস্তার ঘটে!

থাক, এই দিকে আজ আর নাইবা হাটলাম। ফাগুয়া উৎসবের কথাই বলি। ছন্দ-তাল-লয়হীন চা-জনগোষ্ঠীর কঠিনতম জীবনে মহানন্দের জোয়ার নিয়ে এসেছে ফাগুয়া উৎসব। সেই জোয়ার ছড়িয়ে পড়েছে চা-বাগানের আনাচ-কানাচে। চারিদিকে শুধুই রঙের ছড়াছড়ি। ছোপ ছোপ রঙের দাগ লেগে আছে চা বাগানের অলিগলিতে, শ্রমিক লাইনে, বাড়িঘরের আঙিনায়।

ভাড়াউড়া চা-বাগানের তরুণেরা নাচের দল নিয়ে বেরিয়েছে শ্রমিক লাইনে। তারা পরিবেশন করছে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী কাঠিনৃত্য। তাদের এই পরিবেশনা বাড়তি আনন্দ জোগাচ্ছে। মাদলের তালের সঙ্গে পাহাড়ি গানের সুর মিলে সৃষ্টি করেছে এক অন্যরকম আবহ, মাধুর্য। নিজের অজান্তেই যেন বুঁদ হয়ে যাওয়া যায় এক অন্যরকম শৈল্পিক নেশায়।

হরি, ফাগু, বিষণ, বিধু, সুখুদের নয়-দশ জনের নাচের দল। শ্রমিক লাইন ছাড়াও তারা তাদের পরিবেশনা নিয়ে বাবুদের (চা বাগানের স্টাফ) বাসায়, ব্যবস্থাপকের বাংলোয় যাচ্ছে। নাচের দলের দলনেতা বিষণ জানালেন, তারা আগামী সাতদিন চা বাগানে নেচে-গেয়ে আনন্দ বিলাবেন।

তার সঙ্গে কথা বলে আরোও জানা গেল, ফাগুয়া উৎসবকে সামনে রেখে দল গঠনের জন্য তারা মাসখানেক আগে থেকে মহড়া দেন। যারা ভালো নাচতে গাইতে পারে, বাজাতে পারে তাদের নিয়ে দল গঠন করা হয়। একেকটি চা-বাগানে এমন দুই-তিনটি দলও হয়। তাদের মধ্যে আবার ভেতরে ভেতরে প্রতিযোগিতাও চলে।


ভাড়াউড়া পেরিয়ে ভুড়ভুড়িয়া চা বাগানে পৌঁছাতেই কানে বাজলো পাহাড়িয়া মাদলের সুর। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পথ ধরে কিছু দূর এগিয়ে কাকিয়াছড়া চা বাগানে গিয়েও চোখে পড়লো একই দৃশ্য। শিশু-কিশোর, তরুণ-তরুণী, মধ্যবয়সী সবাই নাচছে-গাইছে আনন্দ করছে।

চা শ্রমিক নেতা কালীঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরাগ বাড়ই বলেন, শত দুঃখ-কষ্ট, শত অভাব-অনটনের মধ্যেও উৎসবের কয়েকটি দিন তারা পরিবার-পরিজন নিয়ে আনন্দে কাটানোর চেষ্টা করেন। শ্রমিকেরা এই আনন্দ ভাগাভাগি করেন প্রতিবেশীদের সঙ্গে। দূর-দূরান্তের চা-বাগান থেকে মেয়েরা নাইওর আসে জামাইসহ।


কাকিয়াছড়া চা বাগানে দেখা হয় ববি রিকিয়াসনের সংগে। ববি আমার পূর্ব-পরিচিত। বিদ্যাবিল চা-বাগান থেকে কাকিয়াছড়া চা-বাগানে বাপের বাড়ি নাইওর এসেছে ববি। শুধু ববিই না। ববির মতো অধিকাংশ চা-বাগানের ঘরে নাইওরিরা এসেছে ফাগুয়া উৎসবকে উপলক্ষ্য করে। চা-শ্রমিক বাবারা উৎসব উপলক্ষ্যে সামর্থ অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করছেন। নতুন কাপড় উপহার দিচ্ছেন মেয়ে, জামাই, নাতি-নাতনিকে। জামাইরাও দিচ্ছেন শ্বশুর-শাশুড়িকে। এটাই নাকি চা-জনগোষ্ঠীর মানুষের শত বছরের প্রথা।

ভাবতে ভালো লাগে, ফাগুয়া উৎসবে নাইওর এসে ববিরা তাদের পরিচিত সেই পাহাড়ি ছড়ায় অবগাহন করে, কৈশোরের ফেলে যাওয়া খেলার সাথিদের সঙ্গে প্রাণে প্রাণ মেলায়। চা-বাগানের ছায়াবৃক্ষের মগডালে সবুজ ঘুঘুদের ডানা ঝাপটানোর মতোই উচ্ছলতায় মেতে ওঠে। সারা দিনের হাড়ভাঙা খাটুনির পর চা-শ্রমিকেরা যে পারিশ্রমিক পায়, তা দিয়ে পরিবারের সবার দুবেলা আহার যোগানোই যেখানে কষ্টকর, সেখানেও এই দুঃসহ সীমাবদ্ধ জীবনের আঙিনায় রংধনুর সাতরঙ উঁকি দেয়। আনন্দের ছোঁয়া লাগে বছরের অন্তত এই কয়েকটা দিনে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

ফিচার এর আরো খবর

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা?
বর্ষায় মুগ্ধ হোন হাওর-বাওরে
শরিকে কোরবানি দেয়া যায় না যেসব পশু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA