১১ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের মুগ্ধ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ৮ বছর ৩ মাস বয়সী শিশু রামিন নাওয়াফ মুগ্ধ। সে উপজেলার দারুল কুরআন মাদরাসা ও এতিমখানার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী।

মুগ্ধের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামে। তার বাবা মাসুদুল ইসলাম একজন ব্যবসায়ী। মা মোসাম্মাৎ রাবেয়া আক্তার মিরসরাই সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক।


মাদরাসা সূত্রে জানা যায়, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতায় মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেছে মুগ্ধ। এত অল্প বয়সে তার এই অভূতপূর্ব সাফল্যে শিক্ষক, পরিবার ও স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে।

নিজের অনুভূতি প্রকাশ করে রামিন নাওয়াফ মুগ্ধ বলে, ‘আমার পরিবার ও ওস্তাদদের কঠোর পরিশ্রমের ফলেই আজ আমি হাফেজ হতে পেরেছি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতে আমার হাফেজ ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। বড় হয়ে হাফেজদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

দারুল কুরআন মাদরাসা ও এতিমখানার মোহতামিম আবু নাছির মোহাম্মদ ইউসুফ বলেন, ‘মুগ্ধ পরিবারের সঙ্গে থেকে নিয়মিত মাদরাসায় এসে হিফজ সম্পন্ন করেছে। তার বাবা প্রতিদিন রাত ৩টার দিকে তাকে মাদরাসায় পৌঁছে দিতেন। মুগ্ধের এই সাফল্যের পেছনে তার বাবা-মায়ের ত্যাগ ও শিক্ষকদের কঠোর পরিশ্রম রয়েছে। সে অত্যন্ত মেধাবী ছাত্র। মাত্র ১১ মাসে সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ছেলে ইসলামের প্রতি গভীরভাবে আগ্রহী ছিল। কোথাও নতুন মসজিদ হয়েছে শুনলে সে আমাকে সেখানে নিয়ে যেতে চাইত এবং নামাজ আদায় করতে চাইত। পরে তাকে হাফেজ করার জন্য মাদরাসায় ভর্তি করাই। আল্লাহর রহমত এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় মাত্র ৮ বছর বয়সে সে হাফেজ হতে পেরেছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলের স্বপ্ন বড় হয়ে হাফেজ ডাক্তার হওয়া এবং হাফেজদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া। মহান আল্লাহ যেন তাকে কবুল করেন এবং তার নেক স্বপ্ন পূরণ করেন, এ জন্য আমি সবার কাছে দোয়া চাই।’

 শিরোনাম
মাকে দেখতে এসে সিলেট ওসমানী হাসপাতালে হামলার শিকার ইতালি প্রবাসী মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত দিরাই প্রেসক্লাবের  কুলাউড়ায় জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে মডেল মসজিদের উদ্বোধন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সিলেট মহানগর জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সভা অনুষ্ঠিত বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাওরে পড়ে যুবকের মৃত্যু, আহত ২ সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু সিলেটে ২৪ ঘন্টায় হাম কেড়ে নিল আরও ১ শিশুর প্রাণ নগরীতে ৬৪ জন গ্রেফতার, ১৩৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা