বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:০৫ |
জাপানের টোকিও থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার ফ্লাইট বিলম্ব হচ্ছে।
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। যা আজ রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
তারেক রহমানের চার দিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
শিরোনাম
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন
সাংবাদিক রেজা রুবেলকে দেখতে হাসপাতালে সিসিক প্রশাসক
ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৬ জনের প্রাণ
প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
এলপিজির দাম পুনর্নির্ধারণে ১ নভেম্বরের পর সিদ্ধান্ত নেবে বিইআরসি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

