প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৮:৫১ |
প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এস এম জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন
সাংবাদিক রেজা রুবেলকে দেখতে হাসপাতালে সিসিক প্রশাসক
ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য ফাঁস
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৬ জনের প্রাণ
প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
এলপিজির দাম পুনর্নির্ধারণে ১ নভেম্বরের পর সিদ্ধান্ত নেবে বিইআরসি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

