সিলেট মৎসজীবী লীগের ‘মৃদুল কান্তি দাশ’র প্রামানিক বিষোদগার

মন্তব্য প্রতিবেদন

অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক শ্যামল সিলেট

নর ভাবে আমি বড়ো নারী ঘেঁষা
নারী ভাবে  নারী বিদ্বেষী
যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি
নাড়ি কাঁচা

ঐতিহাসিক ৭ মার্চে সিলেট আওয়ামী লীগের সভায় মৎসজীবী লীগের এক নেতা দৈনিক শ্যামল সিলেটকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেনl

৭ই মার্চের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেয়ার পরিবর্তে তিনি তার কৃতকর্মের ফিরিস্তি যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেটি উল্লেখ না করে, কেবল একটি বিশেষ সংবাদপত্রের নামে বিষোদগার করে জ্বালাময়ী বক্তব্য প্রদান করেছেনl ২/১ জন আওয়ামীলীগের নেতা ছাড়া বাকি নেতৃবৃন্দ মোটামুটি বিষয়টি উপভোগ (এনজয়) করেছেন।

প্রশ্ন হলো, সংবাদপত্রের কাজ হলো প্রমাণ সাপেক্ষে তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করাl কেউ যদি আইন অমান্য করে এবং আদালত বিষয়টি আমলে নিয়ে কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন, সেখানে সংবাদপত্রের কেনো কারোরই নাক গলানোর সুযোগ নাইl আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য প্রদান ও এর ফলাফল সম্পর্কে উপস্থিত প্রাজ্ঞ নেতাদের ঋদয়ঙ্গম কেনো হলো না, এটি মোটামুটি একটি গবেষণার বিষয় হতে পারেl

একটি পত্রিকারতো এখতিয়ার বা ক্ষমতা নেই কাউকে জেলে ঢোকানোর বা জামিন দেয়ারl অবশ্য প্রামানিক সাহেব কোনো এককালে বিএনপি জামাত ঘরানার আস্থাভাজন ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। সময়ের বিবর্তনে তিনি খোলস বা চামড়া বদলে থাকতে পারেনl এখনতো তার অতিবিপ্লবী হওয়া ছাড়া গত্যন্তর (উপায়) নাইl উনার বিষয়টি বোধগম্য, নেভার মাইন্ড l

দৈনিক শ্যামল সিলেট বিএনপি-জামাতের জামানায় একমাসে ২৬টি মামলার মুখোমুখি হয়েছিলোl ২০০৩/০৪/০৫ সালে সরকারের রোষানলে পড়ে যে হয়রানির শিকার হয়েছিলো, সিলেটের কোন সংবাদপত্র এতো প্রতিকূলতা সত্ত্বেও নিজস্ব নিরপেক্ষতা ও আদর্শ নিয়ে নিঃসঙ্গ চিতার মতো লড়ে গেছে? 

শ্যামল সিলেট একমাত্র পত্রিকা যেখানে বিভিন্ন রাজনৈতিক দর্শন, আদর্শের একঝাঁক ডেসপারেট সংবাদকর্মী কাজ করে স্বাধীনভাবেl তাদের চিন্তা চেতনায় প্রতিষ্ঠান কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাl সংবাদপত্র গনতন্ত্রের এক অবিচ্ছেদ্ধ অংশl একটি পরিপক্ষ রাজনৈতিক দলের সভায় যেখানে প্রাজ্ঞ নেতৃবৃন্দ বসা, সেখানে অর্বাচীন বক্তব্য আমরা আশা করি নাl

 

অ্যাডভোকেট সামসুজ্জামান জামান
সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক শ্যামল সিলেট