বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

বিনা বেতনে খেলা নিয়ে বার্সা সভাপতির কথায় কষ্ট পেয়েছেন মেসি

সৌমিত্র

Engineer

স্পোর্টস ডেস্ক

খেলাধুলার খবর

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১১:১৮ |
মেসি

বার্সেলোনায় লিওনেল মেসির শেষ সংবাদ সম্মেলন মনে আছে? কান্নাভেজা চোখে সেই যে বিদায় বলেছিলেন বার্সাকে। শৈশবের ক্লাব, প্রাণের ক্লাব ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো বলেছিলেন ভালোবাসি।

তখন জানা গিয়েছিল, লা লিগার বেঁধে দেওয়া বেতনকাঠামো নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে না পারায় আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সা।

কিন্তু এর কিছুদিন পর বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার মুখ থেকে বের হলো, মেসি চাইলে থেকে যেতে পারতেন। দুটো কথা তো আর এক হলো না!

বিজ্ঞাপন

চরম আর্থিক সমস্যার মধ্যে থাকা বার্সা মেসিকে আগের বেতনে রাখতে পারত না। সংবাদমাধ্যমে জানা গিয়েছিল, বার্সায় থাকার জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজের বেতন অর্ধেক কমিয়েছেন।

তাতেও হিসাব না মেলায় তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় কাতালান ক্লাবটি। তাহলে মেসি কীভাবে চাইলেই বার্সায় থেকে যেতে পারতেন? কোনো পারিশ্রমিক ছাড়াই খেলতে রাজি হলে? কিন্তু বার্সার তরফ থেকে তো এই প্রস্তাবও মেসিকে দেওয়া হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’–এ দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা

ফাইল ছবি: এএফপি

লাপোর্তার কথায় ‘আঘাত’ পেয়েছেন মেসি। সাক্ষাৎকারে তাঁর কথার সুরে বোঝা গেল, তাঁকে ধরে রাখতে বার্সার পক্ষ থেকেও সেভাবে জোরাজুরি করা হয়নি। চাইলে থেকে যেতে পারতেন—লাপোর্তার এ কথায় মেসির পাল্টা যুক্তি, বার্সাও তো তাঁকে সপ্তাহান্তে বিনা পারিশ্রমিকে খেলার অনুরোধ করেনি। ক্লাবের তরফ থেকে অনুরোধ এলে না হয় ভেবে দেখতেন—মেসির কথার সুর এমনই।

এমন কোনো অনুরোধ না আসায় গত আগস্টে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে পিএসজিতে যোগ দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

এর মধ্যে এক মাস পর অক্টোবরে কাতালান রেডিও ‘আরএসি১’–কে লাপোর্তা বলেন, ‘আমি ভেবেছিলাম, মেসি (চলে যাওয়ার) সিদ্ধান্ত থেকে সরে আসবে। ভেবেছিলাম, সে হয়তো বিনা বেতনে খেলার কথা বলবে। তাহলে ভালো হতো এবং লা লিগাও মেনে নিত বলে মনে করি। কিন্তু মেসির পর্যায়ের খেলোয়াড়কে আমরা এমন অনুরোধ করতে পারি না।’

লাপোর্তার সে কথার জবাবটা এখন সাক্ষাৎকারে দিলেন মেসি, ‘সত্যিটা হলো থাকার জন্য আমি যা যা করা সম্ভব, সবই করেছি। আমাকে কখনোই বিনা বেতনে খেলার কথা বলা হয়নি। ৫০ শতাংশ বেতন কমানোর কথা বলা হয়েছিল, কোনো প্রশ্ন ছাড়াই তাতে রাজি হয়ে গেছি। আমরা ক্লাবকে আরও সাহায্য করতে চেয়েছিলাম। আমি এবং আমার পরিবার বার্সেলোনায় থাকতে চেয়েছিলাম।’

বার্সা সভাপতির কথায় আঘাত পাওয়ার বিষয়টি লুকাননি মেসি। তাঁর ভাষায়, ‘কেউ আমাকে বিনা বেতনে খেলার কথা বলেনি। সভাপতি যে কথা বলেছেন, তার ভিত্তি নেই। কষ্ট পেয়েছি কথাটা শুনে। কারণ, তাঁর এসব কথা বলার দরকারই ছিল না। এমন কথা লোকের মনে অযথা সন্দেহ তৈরি করে, যা আমার প্রাপ্য ছিল না।’

স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমানোর কারণও ব্যাখ্যা করেছেন মেসি। পিএসজির দারুণ স্কোয়াড, আরও বড় ক্লাব হওয়ার ক্ষুধা এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের চেষ্টা—এ তিন কারণেই পিএসজিতে যোগ দেন তিনি, ‘পিএসজিতে আসার একটা কারণ হলো, স্কোয়াডটা দারুণ। ক্লাব হিসেবে আরও ভালো করতে চায় এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের চেষ্টা করছে।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

খেলাধুলা এর আরো খবর

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?
অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর
বিশ্বকাপে এক মিনিটও খেলতে না পারা দুর্ভাগা কারা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA