বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দাম কমেছে, বেড়েছে প্যালাডিয়ামের
বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) স্পট মার্কেটে রুপা ও প্লাটিনামের দাম কমলেও বেড়েছে প্যালাডিয়ামের দাম।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ৪৯ ডলার ৫ সেন্টে দাঁড়িয়েছে।
একই সময়ে প্লাটিনামের দামও ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৪৯০ ডলার ৬ সেন্টে নেমেছে।
বিপরীত প্রবণতায় প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪ ডলার ৪০ সেন্টে পৌঁছেছে।
এতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুগুলোর দামে ভিন্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
অপরদিকে বাংলাদেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা।

