সিলেটে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির ১ম সভা
সিলেটস্থ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির (২০২৬-২০২৮) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর গার্ডেন টাওয়ারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির পুনর্নির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে এবং পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদারের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রচার সম্পাদক সাংবাদিক এম. এ. মতিন। এরপর সমিতির সিনিয়র সহ-সভাপতি এ. এস. এম. আনোয়ারুল ইসলাম নবগঠিত কার্যকরী কমিটির সকল সদস্যের আনুষ্ঠানিক পরিচিতি ও নাম ঘোষণা করেন।
সভায় আগামী দুই বছরের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
সভায় নেতৃবৃন্দ বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় এক বা একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে চিকিৎসাসেবা প্রদান এবং এলাকায় শিক্ষার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়াও কল্যাণ সমিতির সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে বহির্বিশ্বে থাকা বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন প্রবাসী সামাজিক সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সমিতির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বক্তব্য রাখেন—সিনিয়র সহ-সভাপতি এ. এস. এম. আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মো. ছুরাব আলী, অ্যাডভোকেট আব্দুল মতিন, মো. আতাউর রহমান ও অ্যাডভোকেট ফখরুল হোসেন চৌধুরী; যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ও জাহেদুর রহমান চৌধুরী; সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, দপ্তর সম্পাদক মো. ওলিউর রহমান সুফী, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জামাল আহমদ মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন এবং কোষাধ্যক্ষ মো. আলা হোসেন।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন—মইনুল হক চৌধুরী, আব্দুল জলিল জিলু, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), অ্যাডভোকেট ইকবাল আহমদ, সেলিম আহমদ জিতু, খালেদ আহমদ, অ্যাডভোকেট দিদার আহমেদ ও শাহীন আলম জয়।
এ ছাড়া সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন সমিতির আজীবন সদস্য ও প্রবাসী কমিউনিটি নেতা শাহ মুনিম।
সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের সম্মানে সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদারের পক্ষ থেকে এক প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।

