ডিবির অভিযানে হোটেল সিলগালা, আটক ৫ নরনারী
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৬ |
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন নারীপুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ‘সবুজ বিপনী’ নামের একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার আওতাধীন বন্দরবাজার এলাকার হোটেলটির তৃতীয় তলায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান চালানো হয়।
এ সময় কথিত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সেটি সিলগালা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শিরোনাম
আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সঙ্গে মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে কথা বলে লাভ নেই: রিজভী
ধর্মপাশায় ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর
ফগার মেশিন হাতে মশক নিধন অভিযানে সিসিক প্রশাসক
কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর

