তথ্য উপদেষ্টা
আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১৬:৪৯ |
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোরব) বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই অন্যায়ের পরিণতি তাদের ভোগ করতে হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, কোনো মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ সাধারণ মানুষ কখনোই পছন্দ করে না। যারা এমন অপকর্ম করে, তারা সমাজে চূড়ান্তভাবে নিন্দিত হবে এবং তাদের এই অপকর্মের জন্য কোনো সমর্থন মিলবে না।
জাতীয় এর আরো খবর
শিরোনাম
নেতানিয়াহু হেরে গেছেন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ
সিলেটে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী বইমেলা
১৫০ কিমি গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত
নাগরিক নিরাপত্তায় কোনো দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ভর্তি ২০৭১ জন
রাষ্ট্র সংস্কারের ভিশন বাস্তবায়নে যুবদলকেই নেতৃত্ব দিতে হবে : খন্দকার মুক্তাদির
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

