ধর্মপাশায় নদীতে ভাসছিল শিশুর লাশ
সুনামগঞ্জের ধর্মপাশায় নদীর পানিতে ডুবে এক শিশুর লাশ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শরীয়তপুর গ্রাম সংলগ্ন বৌলাই নদী থেকে তাবাসছুম নামের দেড় বছর বয়সী ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের কৃষি শ্রমিক লিটন মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের দেড় বছর বয়সী শিশু তাবাসছুম বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজেদের বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে বসতঘরের পেছনে থাকা বৌলাই নদীর পানিতে পড়ে ডুবে যায় ৷ পরে অনেক খোঁজাখুঁজি করে সকাল নয়টার দিকে ভাসমান অবস্থায় ওই শিশুটির লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই শিশুটির মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

