নরেন্দ্র মোদি নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করছে : ধ্রুব রাঠি
উত্তরাখণ্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় ন্যায়বিচার এবং উত্তরাখণ্ডের সাবেক এক বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে অনশনরত নিহত অঙ্কিতার বাবা-মাকে মধ্যরাতে জোরপূর্বক আটকের তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর নিজের ভেরিফাইড এক্স (X) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান। পোস্টে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের একটি ভিডিও ফুটেজও জুড়ে দেন তিনি।
Narendra Modi is crossing all limits of brutality. These are Ankita Bhandhari’s parents. Ankita was a girl who was murdered by the same system. Now they’re not sparing her parents either. https://t.co/5WWVqP1M0Y
এক্স হ্যান্ডলে ধ্রুব রাঠি লেখেন, ‘নরেন্দ্র মোদি সরকার নিষ্ঠুরতার সব সীমা লঙ্ঘন করে চলেছে। এরাই অঙ্কিতা ভাণ্ডারীর সেই বাবা-মা, যাদের মেয়েকে এই সিস্টেমের দ্বারাই হত্যা করা হয়েছিল। আর এখন তারা অঙ্কিতার বাবা-মাকেও ছাড় দিচ্ছে না।’
উল্লেখ্য, ভারতের উত্তরাখন্ড রাজ্যের ১৯ বছর বয়সী তরুণী অঙ্কিতা ভাণ্ডারি একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় রিসোর্টের মালিক পুলকিত আর্য এবং তার দুই কর্মী সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তাকে গ্রেপ্তার করা হয়। চার দিন পর স্থানীয় একটি খাল থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়েছিল।
অভিযোগ ওঠে, রিসোর্টে আসা এক প্রভাবশালী অতিথিকে বিশেষ সুবিধা দিতে অঙ্কিতার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তিনি এতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। এই কথিত অতিথির পরিচয় ঘিরে ‘ভিআইপি’ বিতর্ক তৈরি হয়। অঙ্কিতার পরিবার এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছে।
২৫ সালের ৩০ মে আদালত পুলকিত আর্যসহ তিন আসামিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে কথিত ভিআইপির পরিচয় ও ভূমিকা নিয়ে প্রশ্ন এখনো আলোচনায় রয়ে গেছে।
মেয়ে হত্যায় ন্যায়বিচার চেয়ে দিল্লিতে বিক্ষোভ করছিলেন অঙ্কিতার মা-বাবা। গত রাতে তাদের আটক করে পুলিশ। তবে আজ সকালে ছেড়ে দেওয়া হয়।

