শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ২২:২০ |

জুলাইয়ে সবথেকে বেশি শহীদ হয়েছে বিএনপির এবং ছাত্রদলের, যুবদলের নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব রয়েছে- জুলাইয়ে বিএনপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেপথ্য থেকে বিএনপির যে ভূমিকা সেই ভূমিকাগুলো মানুষের কাছে তুলে ধরা।’ 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘জুলাই ছাত্রদলের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। আমরা লক্ষ্য করছি যে জুলাইয়ে সবথেকে বেশি শহীদ হয়েছে বিএনপির এবং ছাত্রদলের, যুবদলের নেতাকর্মীরা। এই বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের লুকানো হয়েছিল। বিএনপির সংগ্রাম জুলাই অন্যতম একটি সংগ্রাম। সেই সংগ্রামকে কখনোই আসলে ওই অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তুলে ধরতে তারা আসলে সদিচ্ছা দেখায়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব রয়েছে জুলাইয়ে বিএনপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেপথ্য থেকে বিএনপির যে ভূমিকা সেই ভূমিকাগুলো আসলে মানুষের কাছে তুলে ধরা এবং যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতি যাতে অমলিন না হয়ে যায় সেই লক্ষ্যে শহীদ পরিবারের খোঁজখবর রাখা, তাদের কবর জিয়ারত করা- এরকম বিভিন্ন ধারাবাহিক কার্যক্রম আমি করছি এবং সেই কার্যক্রমে জেলা বিএনপি আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে।’

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘বিএনপির নির্বাচনের প্রস্তুতি সবসময় থাকে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলে স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন একাধিক প্রার্থী থাকে। সামনে যে স্থানীয় নির্বাচন হবে এই স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীরা নিজ জায়গা থেকে তারা ঘোষণা দিয়েছে, তারা প্রচারণা করছে, মানুষের কাছে যাচ্ছে এবং মানুষের বিপদে আপদে বিএনপির নেতাকর্মীরা মানুষের কাছাকাছি থাকার সর্বাত্মক চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘দলের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় নির্বাচনের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার কোন সুযোগ নাই। কেউ যদি দলের চেন অফ কমান্ড ব্রেক করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয় তার বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে কোন বিশৃঙ্খলা ঘটানোর সুযোগ নাই। জাতীয় নির্বাচনের প্রস্তুতি যেমনিভাবে ছিল স্থানীয় নির্বাচনের প্রস্তুতিও বিএনপির আছে।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শ্রম পরিদর্শনে অনিয়ম ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী

ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশের যুবাদের

এসএসসি অকৃতকার্যদের ৩–৬ মাসে পরীক্ষা

সিলেটে হাম উপসর্গে ৩ বছরের শিশুর প্রাণহানি

সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন

পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২

‘জুলাই যোদ্ধাদের’ জন্য চার খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি টাকা

দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির

বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর সাবেক সেনাসদস্যের লাশ মিলল জঙ্গলে

রাজনীতি এর আরো খবর

দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন
দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শ্রম পরিদর্শনে অনিয়ম ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশের যুবাদের এসএসসি অকৃতকার্যদের ৩–৬ মাসে পরীক্ষা সিলেটে হাম উপসর্গে ৩ বছরের শিশুর প্রাণহানি সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২ ‘জুলাই যোদ্ধাদের’ জন্য চার খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি টাকা দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর সাবেক সেনাসদস্যের লাশ মিলল জঙ্গলে
VARIFY reCAPTCHA