শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

বাংলাদেশিদের ‘সমকামী’ সাজিয়ে যুক্তরাজ্যে আশ্রয় আবেদন, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০০:৩৪ |

যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সমকামী হিসেবে উপস্থাপন করে ভুয়া প্রমাণ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। 

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর তদন্ত অনুযায়ী, গ্রেফতার চক্রটি আশ্রয়প্রার্থীদের জন্য সাজানো ছবি, ভুয়া চিঠি ও অন্যান্য নথি তৈরি করে দিত এবং এর বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমের বিবিসির প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পূর্ব লন্ডনের বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। পরে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানের সন্দেহে আরও একজনকে আটক করা হয়। অভিযানে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের অপরাধ তদন্ত বিভাগের আঞ্চলিক প্রধান ক্রিস ফস্টার জানিয়েছেন, তদন্তকারীদের কাছে তথ্য রয়েছে—চক্রটি আশ্রয়প্রার্থীদের জন্য ভুয়া প্রমাণের একটি ‘প্যাকেজ’ তৈরি করত। এসবের মধ্যে বাংলাদেশি এলজিবিটি সংগঠন ‘আপনজন’-এর নামে সমর্থনপত্র, সাজানো ছবি এবং সমকামী সম্পর্কের দাবি সমর্থন করে এমন মিথ্যা চিঠি থাকার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে প্রাথমিকভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর যেসব পুরুষ সমকামী হওয়ার ভিত্তিতে আশ্রয়ের আবেদন করতেন, তাদের জন্য এই গোষ্ঠীটি প্রায়শই সুপারিশ করত।

স্বরাষ্ট্র দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের নথি তৈরির জন্য আবেদনকারীদের কাছ থেকে প্রায় ১ হাজার থেকে ৪ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত অর্থ নেওয়া হতো, যা  বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ টাকার কাছাকাছি।

ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে—এমন শতাধিক আশ্রয় আবেদন এখন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তকারীরা আশ্রয় আবেদনের মধ্যে একই ধরনের নথি, ছবি ও বক্তব্যের পুনরাবৃত্তি দেখতে পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যৌন অভিমুখিতার ভিত্তিতে আশ্রয় আবেদনের ৩ হাজার ৪৩০টি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রায় ১ হাজার ৪০০টি নতুন আবেদন জমা পড়ে। ওই বছর এসব আবেদনের ৪২ শতাংশ করেছিলেন পাকিস্তানি নাগরিকরা।

এদিকে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক লিখিত উত্তরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো নাগরিক সমকামী হওয়ার দাবি করলেই সেটিকে সত্য ধরে নেওয়া হবে না। সাক্ষাৎকার ও অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হবে। 

তিনি বলেন, প্রতারণা থেকে লাভবান হওয়া চক্রগুলোর বিরুদ্ধে মামলা দায়ের, তাদের অবৈধ অর্থ জব্দ এবং তাদের কার্যক্রম বন্ধ করা হবে।

এরআগে চলতি বছরের শুরুতে বিবিসির এক অনুসন্ধানি প্রতিবেদনে জানায়, বিভিন্ন আইনি প্রতিষ্ঠান ও উপদেষ্টারা অভিবাসীদের আশ্রয় পাওয়ার চেষ্টায় সমকামী হিসেবে ভান করতে সাহায্য করছিল। সেই প্রতিবেদনে সূত্র ধরে মে মাসেও একই ধরনের ভুয়া আশ্রয় আবেদনসংক্রান্ত ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

শ্রম পরিদর্শনে অনিয়ম ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী

ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশের যুবাদের

এসএসসি অকৃতকার্যদের ৩–৬ মাসে পরীক্ষা

সিলেটে হাম উপসর্গে ৩ বছরের শিশুর প্রাণহানি

সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন

পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২

‘জুলাই যোদ্ধাদের’ জন্য চার খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি টাকা

দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির

বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর সাবেক সেনাসদস্যের লাশ মিলল জঙ্গলে

আন্তর্জাতিক এর আরো খবর

ককরোচে কাঁপছে দিল্লি, মরিয়া সরকারও
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন
কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ
‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
শ্রম পরিদর্শনে অনিয়ম ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশের যুবাদের এসএসসি অকৃতকার্যদের ৩–৬ মাসে পরীক্ষা সিলেটে হাম উপসর্গে ৩ বছরের শিশুর প্রাণহানি সিলেটস্থ তাহিরপুর সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন পর্যটকবাহী বাসে করে ঢাকায় পাচারকালে ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২ ‘জুলাই যোদ্ধাদের’ জন্য চার খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি টাকা দুর্গাপূজা উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির বিকাশ কর্মকর্তাকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর সাবেক সেনাসদস্যের লাশ মিলল জঙ্গলে
VARIFY reCAPTCHA