শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিস্তারিত

আই প্রযুক্তিতে ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান, আইনি পদক্ষেপ নিচ্ছেন তাসরিফ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ২১:১১ |

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি বিতর্কিত অডিও-ভিজ্যুয়াল নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। শিল্পী অভিযোগ করেছেন, তার কনসার্টের ভিডিও ফুটেজের সঙ্গে এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর যুক্ত করে তাকে হয়রানি ও বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এ বিষয়ে কথা বলতে গিয়ে তাসরিফ খান জানান, বিষয়টি নিয়ে তিনি খুব দ্রুতই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

ভাইরাল হওয়া গানটি নিয়ে তাসরিফ খান বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি কোনো প্রকৃত কম্পোজিশন বা আমার গাওয়া গান নয়।’ তিনি জানান, কোনো উদ্দেশ্যমূলক গোষ্ঠী তাকে ব্যক্তিগতভাবে হয়রানি করার লক্ষ্যেই এই কারসাজি করেছে।

তাসরিফ খান মনে করছেন, ভিডিওটি তৈরির পেছনে ব্যক্তিগত হয়রানির পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। ভিডিওটিতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য রয়েছে, যার সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ জুড়ে দেওয়া হয়েছে। শিল্পী বলেন, ‘মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে একদিকে সরকারকে হেয় করা হচ্ছে, অন্যদিকে আমার ছবি ও ফুটেজ ব্যবহার করে আমাকেও বিতর্কের মুখে ফেলার চেষ্টা করা হয়েছে।’


শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বর্তমানে ভিডিওটির ব্যাপক বিস্তার নিয়ে চিন্তিত এই শিল্পী। তাসরিফ জানান, ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি পুনঃআপলোড করা হয়েছে। কনটেন্ট রিপোর্টিংয়ের মাধ্যমে ভিডিওগুলো সরানোর চেষ্টা করলেও ব্যাপক প্রচারের কারণে তা কার্যকর হচ্ছে না।


এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় এবং অপপ্রচারের লাগাম টানতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ কামনা করছেন। এরই অংশ হিসেবে খুব শিগগিরই থানায় জিডি করার পাশাপাশি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তাসরিফ খান।


সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের জালিয়াতি এবং প্রযুক্তি অপব্যবহারের বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও সাত প্রাণ 

জৈন্তাপুরে সড়কে ঝরল কিশোরীসহ দু'জনের প্রাণ

বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত

কলাপাতা দিয়ে ঢাকা ট্রাকে মিলল ৩৭ লাখ টাকার মাদক, আটক ৩

সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু

দেশব্যাপী নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার

দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল, পুড়ে মারা গেলেন স্ত্রীসহ পরিবারের ৬ জন

বিনোদন এর আরো খবর

আবারও বিয়ে করলেন অভিনেত্রী চমক!
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
নতুন সম্পর্কে সাবিলা নূর, বিচ্ছেদের পথে অভিনেত্রী
শেষমেশ ভিটামাটি বিক্রি করে দিচ্ছেন রাজপাল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জকিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতে ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘন্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও সাত প্রাণ  জৈন্তাপুরে সড়কে ঝরল কিশোরীসহ দু'জনের প্রাণ বোনের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত কলাপাতা দিয়ে ঢাকা ট্রাকে মিলল ৩৭ লাখ টাকার মাদক, আটক ৩ সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু দেশব্যাপী নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল, পুড়ে মারা গেলেন স্ত্রীসহ পরিবারের ৬ জন
VARIFY reCAPTCHA