রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি এসএমপি কমিশনারের

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ২২:৩৩ |

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শ শোনার পর পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। এছাড়া যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পূজার নিরাপত্তায় সভায় বেশ কিছু নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়েছে- প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া প্রচার না করা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর উপস্থিতি টের পেলে দ্রুত পুলিশকে অবহিত করা।

সমন্বয় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নগরীর পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার সবাইকে আশ্বস্ত করে বলেন, সিলেটের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে পূজা উদযাপনকে নিরাপদ করতে পুলিশসহ অন্যান্য সংস্থা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি এসএমপি কমিশনারের

সৌন্দর্য পেরিয়ে সময়ের গল্পে মনিকা বেলুচ্চি

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না : তথ্যমন্ত্রী

চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সিলেটে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল

সিলেট এর আরো খবর

সিলেটে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন
আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ
সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ২
বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ২ দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি এসএমপি কমিশনারের সৌন্দর্য পেরিয়ে সময়ের গল্পে মনিকা বেলুচ্চি আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না : তথ্যমন্ত্রী চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সিলেটে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল
VARIFY reCAPTCHA