চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা
সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভুরকী ও ইশবপুর গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা দায়ের করা হয়েছে। ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা আগের মামলার বিপরীতে এবার চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন ইশবপুর গ্রামের সাজ্জাদুর রহমান সেজু।
গত ২ অক্টোবর দায়ের করা এ মামলাটির (মামলা নং-০১) সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— ভুরকী গ্রামের আব্দুল ওয়াহিদ টিটন (৪১), কবির আলী (৩০), মাসুক মিয়া (৪৬), চেয়ারম্যানপুত্র রায়হান আহমদ অভি (২৪), রজাক আলী (৩৭), লুৎফুর রহমান বাবুল (৫৩), আব্দুল হাই (৪২), আসকির আলী (৪৪), নুরুল হক (৬০), ইসরাইল আলী (৪৫), আজির উদ্দিন (৬২), রবিন রহমান (২৩), আব্দুল আহাদ (৪১), আব্দুল ওয়াহিদ (২৯), জাকের আহমদ (২৪), মঈন উদ্দিন (৫৫), নূর উদ্দিন (৩৫), শাহিন আহমদ (৩৬), মেহেদী হাসান সাহেদ (২৮), নজির আহমদ (২৮), আতিকুর রহমান (৩৫), সুজন আলী (২৩), নুরুল আমিন (৪৬), জমির হোসেন (২৮)।
এছাড়া বশিরপুর গ্রামের নুরুল আমীন (৫২), দৌলতপুর ইউনিয়নের লেইনকাটা নোয়াগাঁও গ্রামের নাজিম উদ্দিন (৩০), ভুরকী গ্রামের আবু বক্কর (৩৫), সামছুল হক (২৮), সোলেমান আহমদ (৩১), রহমত আলী মামুন (৪৩), রাসেল আহমদ (২৮), আব্দুল বারী স্বপন (৫০) এবং আব্দুল্লাহ (৩২)।
প্রসঙ্গত, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের বাসিন্দা ও চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী সফির আলীর মধ্যকার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ান। এ ঘটনায় চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।
সংঘর্ষের পর চেয়ারম্যানের পক্ষ থেকে মামলা দায়েরের একদিন পর ইশবপুর গ্রামবাসীর পক্ষ থেকে এই পাল্টা মামলাটি দায়ের করা হলো। পুলিশ জানিয়েছে, উভয় মামলার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

