রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ২১:১২ |
ফাইল ছবি

তথ্য গোপন করে গোপনে দ্বিতীয় বিয়ে করার প্রবণতা ঠেকাতে সরকার ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। এখন থেকে এনআইডি (জাতীয় পরিচয়পত্র), জন্মনিবন্ধন ও পাসপোর্টের সার্ভারের সাথে বিয়ের তথ্য যুক্ত করা হবে। ফলে বিয়ের আগেই একজন ব্যক্তির আগের বৈবাহিক তথ্য অনলাইনে যাচাই করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (আইনমন্ত্রী) ড. আসিফ নজরুল।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব নিকাহ রেজিস্ট্রারকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। বিয়ে ও তালাকের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকলে কেউ আগের তথ্য গোপন করে পুনরায় বিয়ে করতে পারবে না। এটি বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

ভবিষ্যৎ সুফলের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তির মৃত্যুর পর ওয়ারিশ বা সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ বা একাধিক দাবি উঠলে নিবন্ধিত তথ্য যাচাই করেই সত্যতা পাওয়া যাবে। এতে পারিবারিক মামলা-মোকদ্দমার সংখ্যা কমে আসবে এবং বিচার বিভাগের ওপর চাপ কমবে।

অনুষ্ঠানে আইন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আইনমন্ত্রী বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের পদায়ন প্রক্রিয়া শুরু করা হবে।

নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল পদ্ধতির সাথে খাপ খাইয়ে নিতে আপনাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বচ্ছতার সাথে কাজ করলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি এসএমপি কমিশনারের

সৌন্দর্য পেরিয়ে সময়ের গল্পে মনিকা বেলুচ্চি

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না : তথ্যমন্ত্রী

চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সিলেটে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল

জাতীয় এর আরো খবর

আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না : তথ্যমন্ত্রী
ফের উত্তপ্ত দিল্লি: যন্তর মন্তরে পুলিশি হামলা
একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ২ দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি এসএমপি কমিশনারের সৌন্দর্য পেরিয়ে সময়ের গল্পে মনিকা বেলুচ্চি আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না : তথ্যমন্ত্রী চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সিলেটে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল
VARIFY reCAPTCHA