রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা ছাত্রদল নেত্রী সুমাইয়ার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১৫:৫১ |

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া।

পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সুমাইয়া বলেন, প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান তিনি।

সুমাইয়া সুলতানা ছিয়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।

পোস্টে তিনি লেখেন, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে রাজনীতির সাথে যুক্ত রয়েছি। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না।

তিনি লেখেন, সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়েছে। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সুমাইয়া লেখেন, আমার এই পদত্যাগকে কোনোভাবেই জাতীয়তাবাদী রাজনীতি থেকে আমার সরে দাঁড়ানো হিসেবে দেখার সুযোগ নেই। আমি পদ থেকে সরে দাঁড়াচ্ছি, আদর্শ থেকে নয়।


তিনি জানান, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে তার সাময়িক বিরতি। ভবিষ্যতে সংগঠনটি শহীদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে মনে হলে পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।

পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে দেওয়া এক রিপ্লেতেও পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন সুমাইয়া। সেখানে তিনি লেখেন, প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

এ বিষয়ে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি এসএমপি কমিশনারের

সৌন্দর্য পেরিয়ে সময়ের গল্পে মনিকা বেলুচ্চি

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না : তথ্যমন্ত্রী

চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সিলেটে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল

রাজনীতি এর আরো খবর

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত
জামায়াতের প্রতিষ্ঠাতা মওদূদী ছিলেন ভারতের এজেন্ট: ভূমিমন্ত্রী
বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি করেছে: মাওলানা জুনায়েদ আল হাবিব
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়: জামায়াত আমির
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন আদালতের স্থিতিতাদেশ ভেঙে বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ২ দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি এসএমপি কমিশনারের সৌন্দর্য পেরিয়ে সময়ের গল্পে মনিকা বেলুচ্চি আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না : তথ্যমন্ত্রী চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সিলেটে ২৮তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল
VARIFY reCAPTCHA