কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ২০:১৭ |
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে বজ্রপাতে মিরন দাস পাইনকা নামে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার(২ অক্টোবর) দুপুরে বাগানের পেঁচার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরন দাস পাইনকা ওই বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় গরু চরাতে যান মিরন। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম
আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সঙ্গে মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে কথা বলে লাভ নেই: রিজভী
ধর্মপাশায় ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর
ফগার মেশিন হাতে মশক নিধন অভিযানে সিসিক প্রশাসক
কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর
