৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অক্সি এলাকায় চট্রগ্রামগামী ৭২০ পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিড়ে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকার ৪ ঘন্টা পর আবারও চালু হয়েছে।
শুক্রবার(২ অক্টোবর) দুপুরে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্টেশন মাস্টার জানান, দুপুর সোয়া ১ টায় ৭২০ নাম্বার চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন ছেড়ে গিয়ে লাউযাছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়ার অক্সি এলাকায় দুপুর দেড়টার পর থেকে ট্রেনের দুই বগীর জয়েন্টের হুক খুলে যায়।
এসময় চালক বুঝতে না পারে ইঞ্জিনসহ ৯টি বগী নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। অপরদিকে ৭টি বগী মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় এখনো দাঁড়িয়ে পড়ে। এদিকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশনে দাঁড়িয়ে ছিল। বিকল্প ইঞ্জিন এনে বগীগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভানুগাছ স্টেশন মাস্টার প্রদীপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
