শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

‘নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা’

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২ |

‘নজরুল কেবল একটি সময়ের কবি নন; তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক, মানবমুক্তির কণ্ঠস্বর এবং সাম্য ও সম্প্রীতির অনন্ত অনুপ্রেরণা।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘নজরুল উৎসব ২০২৬’-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি আরও বলেন, একশ বছর আগে কবি নজরুলের সিলেট আগমন এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শতবর্ষ পর সেই স্মৃতিকে ঘিরে আয়োজিত এই উৎসব নতুন প্রজন্মের কাছে কবির মানবিক দর্শনকে আরও জোরালোভাবে তুলে ধরবে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী রিফাত আরা রিফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. কাপ্তান হোসেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ন আহমদ মাসুক, মহানগর বিএনপির সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, মুক্তাক্ষরের পরিচালক বিমল কর এবং সমাজকর্মী মিছবাহ আহমদ জেহিন।

দিনব্যাপী এই উৎসবে গান, কবিতা, আবৃত্তি ও শিল্পচর্চার মাধ্যমে বিদ্রোহী কবির অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনার প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে আয়োজকরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও নজরুলসংগীতের প্রসারে বিশেষ অবদান রাখায় প্রখ্যাত শিল্পী হিমাংশু বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, এদিন দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক র‌্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। র‌্যালির উদ্বোধন করেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর পরিচালক বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পী, সংগঠক, কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, নজরুলের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

সিলেট এর আরো খবর

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 
জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ
কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার
মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
VARIFY reCAPTCHA