শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জে প্রস্তাবিত ব্রিজ নির্মাণ নিয়ে সংঘর্ষ

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৯ |

সিলেটের বালাগঞ্জ-খসরুপুর সড়কের করচারপাড় এলাকায় একটি প্রস্তাবিত ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতরদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির উদ্যোগে করচারপাড় এলাকায় একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে স্থানীয় ভূমি মালিকদের দাবি, প্রস্তাবিত জায়গাটি ব্যক্তিমালিকানাধীন এবং সেখানে কোনো সরকারি খাল বা নালা নেই। ব্রিজ নির্মিত হলে তাদের ভিটেমাটি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘ দিন ধরে তারা এর প্রতিবাদ জানিয়ে আসছেন।

ঘটনার দিন বিকেলে একটি পক্ষ ব্রিজ নির্মাণের সমর্থনে ওই স্থানে কর্মসূচি পালন করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

ভুক্তভোগী পক্ষ ও স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম মসাইদ অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা খালেদ আহমদ কেলনসহ কয়েকজনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ভূমি মালিকদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তাদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এতে মুকিদ মিয়া, আব্দুল বারী, রেজিয়া বেগম ও তামিম আহমদসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদ আহমদ কেলন বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন, কিন্তু অপর পক্ষই উস্কানি দিয়ে মারমুখী পরিস্থিতির সৃষ্টি করে।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, ব্রিজ নির্মাণের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। সেখানে কেন কর্মসূচি পালন করা হলো, তা আমার বোধগম্য নয়। মনে হচ্ছে অতি উৎসাহী কোনো মহল ফায়দা লোটার জন্য সাধারণ গ্রামবাসীকে ব্যবহার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

সিলেট এর আরো খবর

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 
জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ
কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার
মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
VARIFY reCAPTCHA