শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সুযোগ: এমরান চৌধুরী এমপি

বিয়ানীবাজার প্রতিনিধি

রিপোর্টার

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০ |

বিয়ানীবাজারবাসীর সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও গতিশীল করতে উপজেলা পরিষদ ভবনের নিচতলায় চালু হয়েছে বিশেষ ‘পরিদর্শন কক্ষ’। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কক্ষটির উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

উদ্বোধনকালে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারের তৃণমূল মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। এই পরিদর্শন কক্ষটি চালুর ফলে সাধারণ মানুষ এখন খুব সহজেই তাদের যেকোনো সমস্যা বা উন্নয়নমূলক বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এটি স্থানীয় প্রশাসন ও জনগণের মাঝে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

উদ্বোধনের আগে সাংসদ এমরান আহমদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সাংসদ এমরান চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কাউকে অন্যায় করতে দেওয়া হবে না। জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে বা তাদের কষ্ট দিয়ে কোনো উন্নয়ন কাজ করা যাবে না।

তিনি আরও বলেন, কুশিয়ারা নদীর ওপর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সঙ্গে বিয়ানীবাজারের দূরত্ব ও যাতায়াতের সময় অনেক কমে আসবে। এ ছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসীরা যেন নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

সিলেট এর আরো খবর

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 
জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ
কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার
মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
VARIFY reCAPTCHA