সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাদ গ্রেফতার
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯ |
নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসেফ বখত রাদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার জন্মদিনের সমর্থনে রাদের নেতৃত্বে বের করা একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। এরপরই পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত রাদকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
শিরোনাম
আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সঙ্গে মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে কথা বলে লাভ নেই: রিজভী
ধর্মপাশায় ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর
ফগার মেশিন হাতে মশক নিধন অভিযানে সিসিক প্রশাসক
কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর
