বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

ভাত চুরির অপবাদে পিটিয়ে হত্যা, আরও এক শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩ |

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে একটি ছাত্রাবাসে ‘ভাত চুরির’ অপবাদ দিয়ে আজমুল হোসেন নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় রিফাত নামে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটক রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি (ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি) বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।


সোমবার রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নগরীর হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন।

ওসি বলেন, “আজমুলকে মারধরের সময় রিফাত সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।”

নিহত ২১ বছর বয়সী আজমুল হোসেন চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি নগরের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ‘খাজা খানজাহান আলী’ আবাসিক হলের পেছনে ইসলাম নগর রোডের ছাত্রাবাসের গলি থেকে ১৮ সেপ্টেম্বর আজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, চারতলা ভবনটি পুরোপুরি ছাত্রদের মেস হিসেবে ব্যবহৃত হয়। সেখানে ৫০ থেকে ৬০ জন ছাত্র থাকেন। প্রায় এক বছর আগে আজমুল চারতলার ডি-৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। চারতলায় মোট আটটি কক্ষ রয়েছে। ডি-২ কক্ষে থাকেন মেসের ব্যবস্থাপক ও গোপালগঞ্জ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মেহেদী।

মেসের ছাত্রদের কাছ থেকে স্থানীয়রা জানতে পেরেছেন, শুক্রবার রাতে মেহেদীর ভাত খেয়ে ফেলেন আজমুল। এরপর ভাত চুরি করে খাওয়ার অপবাদ দিয়ে মেসের কয়েকজন ছাত্র ও বহিরাগত আজমুলকে ছাদে নিয়ে মারধর করেন।

এরপর ছাদ থেকে কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। পরে তারা গলিতে আজমুলকে পড়ে থাকতে দেখেন। এ সময় মেসের ছাত্ররা তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন শনিবার আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫ জনের বিরুদ্ধে নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখের তথ্যও সাম্প্রতিক প্রতিবেদনে এসেছে।

ওসি বলেন, “সম্প্রতি রিফাত কৃষি ব্যাংকে চাকরি পেয়েছেন। আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।”

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ?

বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

প্রতিশ্রুতি পূরণে সরকারের অগ্রগতি কতটুকু হলো

তিন দেশ থেকে দেড় লাখ মেট্রিক টন সার কিনবে সরকার

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

সিলেটে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ভাইরাল সেই বিউটি

আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি

শিক্ষাঙ্গন এর আরো খবর

ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে
সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সিলেটে কলেজে কলেজে চলছে একাদশে ভর্তি কার্যক্রম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কাউকে ছেঁড়া টাকা ধরিয়ে দেওয়া কি জায়েজ? বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল প্রতিশ্রুতি পূরণে সরকারের অগ্রগতি কতটুকু হলো তিন দেশ থেকে দেড় লাখ মেট্রিক টন সার কিনবে সরকার সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন ২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান সিলেটে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ভাইরাল সেই বিউটি আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি
VARIFY reCAPTCHA