কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানের শ্রমিকদের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল রানার সভাপতিত্বে এবং আলীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবসার মাহমুদ পাভেলের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খাঁন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হোসেন, রামভজন কৈরি, লক্ষীকান্ত সিংহ, জীবাধন কৈরি, আলিক মিয়া, শাহানা আফরিন, উসমান আলী, সালিক আহমেদ শাকিল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের কাজের সুবিধার্থে ও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই রেইনকোট উপহার পাঠিয়েছেন। স্থানীয় চা শ্রমিকরা এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
