বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জীবনযাপন
  3. বিস্তারিত

২০২৭ সালে বেতন বৃদ্ধির দৌড়ে এগিয়ে থাকবে যে ১০ পেশা

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪ |

বছরের শুরুতে চাকরিজীবীদের মনে একটিই প্রশ্ন ঘোরে, ‘এ বছর ইনক্রিমেন্ট কত হবে?’ আপনার পেশা যদি হয় প্রযুক্তি, স্বাস্থ্যসেবা কিংবা বিশেষ কোনো কারিগরি দক্ষতার, তবে আপনার জন্য সুখবর আছে।

২০২৭ সালে বিশ্ববাজারে নির্দিষ্ট ১০টি পেশায় বেতন বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘রিজিউমে জিনিয়াস’-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যদিও গবেষণাটি মার্কিন শ্রমবাজারের ওপর ভিত্তি করে, কিন্তু ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং দক্ষ জনশক্তি রপ্তানির এই যুগে বাংলাদেশের তরুণদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং প্রযুক্তির প্রসারের কারণে এখন বিশেষ দক্ষতার দাম বেড়েছে।

রিজিউমে জিনিয়াসের ক্যারিয়ার বিশেষজ্ঞ ইভা চ্যান বলেন, ‘বেতন হুটহাট বাড়ে না, যেখানে চাহিদা বেশি, সেখানেই বেতন বেশি।

দ্রুত বর্ধনশীল শিল্পগুলোতে যাদের বিশেষ দক্ষতা রয়েছে, ২০২৬ সালে বেতন বৃদ্ধিতে তারাই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবেন।

১. আর্থিক ব্যবস্থাপকজটিল অর্থনৈতিক পরিস্থিতিতে কোম্পানিগুলো এখন হিসাব মেলাতে দক্ষ লোক খুঁজছে।

বাংলাদেশেও ব্যাংক ও করপোরেট খাতে তাদের চাহিদা সব সময় তুঙ্গে।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,৬১,৭০০ ডলার।

২. মার্কেটিং ম্যানেজারএখন সব ব্যবসাই ডিজিটাল।

পণ্য বিক্রির নতুন নতুন কৌশল ও ডেটা বুঝতে পারেন—এমন মানুষের কদর এখন সবচেয়ে বেশি।

ফ্রিল্যান্সিংয়ের বাজারেও ডিজিটাল মার্কেটিং এখন সেরা আয়ের উৎস।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,৬১,০৩০ ডলার।

৩. সাইবার নিরাপত্তা বিশ্লেষকইন্টারনেটে হ্যাকিংয়ের ভয় যত বাড়ছে, এই পেশার কদর ততটাই আকাশচুম্বী হচ্ছে।

২০৩৪ সাল নাগাদ এই খাতে কর্মসংস্থান প্রায় ২৯ শতাংশ বাড়বে।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,২৪,৯১০ ডলার।

৪. ডেটা সায়েন্টিস্টতথ্য বা ডেটা হলো বর্তমান যুগে যেকোনো পেশার অন্যতম চালিকাশক্তি।

যারা এই তথ্য বিশ্লেষণ করে ব্যবসার ভবিষ্যৎ বলতে পারেন, তাদের বেতন ২০২৭ সালে উল্লেখযোগ্য হারে বাড়বে।

বাংলাদেশের আইটি খাতের তরুণদের জন্য এটি বড় সুযোগ।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ১,১২,৫৯০ ডলার।

৫. নিবন্ধিত নার্সউন্নত বিশ্বে নার্সের সংকট দীর্ঘদিনের।

বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক নার্স ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন।

নিবন্ধিত নার্সদের ক্ষেত্রে ২০২৬ সাল হচ্ছে নিশ্চিত সফলতার বছর।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৯৩,৬০০ ডলার।

৬. বিদ্যুৎ লাইন মেরামতকারীএটি একটি কারিগরি কাজ।

হাইস্কুল পাস করার পর হাতে-কলমে কাজ শিখেও যে বিশাল বেতন পাওয়া সম্ভব, এই পেশা তার বড় উদাহরণ।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৯২,৫৬০ ডলার।

ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন৭. উড়োজাহাজ মেকানিকআকাশপথে যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ মেকানিকদের চাহিদা বাড়ছে।

এভিয়েশন সেক্টরে যারা কাজ করতে চান, তাদের জন্য সময়টা দারুণ।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৭৮,৬৮০ ডলার।

৮. সহকারী নার্সমূল নার্সদের পাশাপাশি যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তাদের বেতনের প্রবৃদ্ধি এখন সবচেয়ে বেশি (প্রায় ৭.৬%)।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৬২,৩৪০ ডলার।

৯. ভারী যন্ত্রপাতির অপারেটররাস্তাঘাট বা বড় বড় অবকাঠামো নির্মাণে যারা বড় ক্রেন বা যন্ত্র চালান, তাদের জন্য শ্রমবাজার এখন বেশ চড়া।

কারিগরি শিক্ষা নিলে এই পেশায় ক্যারিয়ার গড়া সহজ।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৫৮,৩২০ ডলার।

১০. ট্রাকচালকসরবরাহ ব্যবস্থা সচল রাখতে দক্ষ চালকের বিকল্প নেই।

বিদেশে দক্ষ চালকদের জন্য এখন বিশাল বেতনের অফার দেওয়া হচ্ছে।

বৈশ্বিক প্রেক্ষিতে এই পেশায় বার্ষিক গড় বেতন ৫৭,৪৪০ ডলার।

গবেষণাটি বলছে, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং কারিগরি দক্ষতাভিত্তিক পেশাগুলোই আগামী বছরগুলোতে বাজারের নিয়ন্ত্রণ নেবে।

যাদের এই বিশেষায়িত দক্ষতাগুলো রয়েছে, তারা ২০২৭ সালজুড়ে বেতন বাড়ানোর আলোচনায় বেশ শক্ত অবস্থানে থাকবেন।

ক্যারিয়ার বদলানোর কথা ভাবলে বা নতুন কিছু শিখতে চাইলে এই ১০টি পেশা হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য।

সূত্র: ফোর্বস অবলম্বনে

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

সিলেটে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ভাইরাল সেই প্রধান শিক্ষক

আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি

শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার

জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ

তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল  

ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা

শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 

জীবনযাপন এর আরো খবর

সিঙ্গেল দিবসে একাকীত্বকে উদযাপন করুন
অল্প বয়সে চুল পড়ার পেছনে থাকতে পারে যেসব কারণ
প্রায়ই মিষ্টি ও লবণাক্ত খাবার খাওয়ার ইচ্ছা হয়? কিসের ইঙ্গিত দিচ্ছে শরীর
নারীদের মাইগ্রেন বেশি কেন?
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান সিলেটে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ভাইরাল সেই প্রধান শিক্ষক আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন এই বছর শুরু হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্লাস রুটিন পাঠাতে সরকারি কলেজকে মাউশির নির্দেশ তেলের দাম বৃদ্ধির ধাক্কায় লঞ্চ ভাড়া বাড়ল   ভারতীয় রুপির বিপরীতে এগিয়ে টাকা শ্রীমঙ্গলে ভাতিজা হত্যার ঘটনায় গ্রেফতার চাচা 
VARIFY reCAPTCHA