শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে হামে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ |

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৯ সেপ্টেম্বরের হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি। তবে একই সময়ে হাম সন্দেহে ১৬১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৫৬৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৫ জন চিকিৎসাধীন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন সন্দেহজনক রোগী ভর্তি রয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, হবিগঞ্জের শিশুটির বয়স ৫ মাস। সে হবিগঞ্জের এক শিশুরোগী। শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্য শিশুটির বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। তার বয়স ৪ মাস ২২ দিন। সেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৩ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

সিলেট এর আরো খবর

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
VARIFY reCAPTCHA