শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে সরকার কাজ করছে: এমপি এম এ মালিক

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২ |

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিলেট-৩ আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিশেষ বরাদ্দ আনা হবে, যাতে শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বিপ্লব সাধিত হয়।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জালালপুর এলাকাকে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রগামী হিসেবে উল্লেখ করে এমপি মালিক বলেন, ‘আমি জাতীয় সংসদে জালালপুরকে পৌরসভা ঘোষণার প্রস্তাব উত্থাপন করেছি। এলাকার উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জালালপুর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং দ্রুত ডিজিটাল ক্লাসরুম চালুর আশ্বাস দেন। এছাড়া তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সশরীরে দেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খসরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরিফ, জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার জলিল, অধ্যাপক ডা. কাওছার আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, প্রচার সম্পাদক লোকমান আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখলাকুল আম্বিয়া বাতিন, ইউপি’র সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা এম এ শহীদ পংকি, কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রশিদ এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল কাদির মুহিন, লায়েক উদ্দিন ও মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী আদিবা জাহান শিবা এবং গীতাপাঠ করেন মল্লিকা সরকার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

সিলেট এর আরো খবর

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
VARIFY reCAPTCHA