শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. অর্থ-বাণিজ্য
  3. বিস্তারিত

জরুরি প্রয়োজনে ই-ঋণ দেওয়ার নির্দেশ, কত টাকা কারা পাবেন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪ |

সাময়িক জরুরি ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সুদের পরিবর্তে ফি-ভিত্তিক এ ঋণসুবিধার আওতায় গ্রাহক বিভিন্ন প্রয়োজনীয় সেবার বিল ও ফি পরিশোধ করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক এ সুবিধার ঋণসীমা সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করেছে।

পাশাপাশি ঋণ পরিশোধের মেয়াদও তিনটি স্তরে ভাগ করে দেওয়া হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর সব তফশিলি ব্যাংককে এ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ই-পেমেন্ট ক্রেডিটের আওতায় ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত ফি, টোল ও টিকিট, করসহ সরকারি ফি, আমানতের কিস্তি এবং বিমা প্রিমিয়াম পরিশোধ করা যাবে।

তবে ঋণের অর্থ নগদে তোলা, গ্রাহকের ওয়ালেটে জমা কিংবা কোনো ব্যাংক হিসাবে স্থানান্তর করা যাবে না।

ঋণের পরিমাণভেদে ৭, ১৫ অথবা ৩০ দিন মেয়াদের সর্বোচ্চ ফি বেঁধে দেওয়া হয়েছে।

৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ ফি ৩ টাকা থেকে ২০ টাকা।

১ হাজার ১ টাকা থেকে তিন হাজার টাকা ঋণে ১০ টাকা থেকে ৫০ টাকা, তিন হাজার ১ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ২০ টাকা থেকে ৯০ টাকা নির্ধারণ হয়েছে।

একইভাবে ৭ হাজার ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণে ফি সর্বোচ্চ ৩৫, ৭০ ও ১৩০ টাকায় বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা মূলত এ সুবিধা পাবেন।

নির্দেশনায় বলা হয়, ঋণ বিতরণের পর নির্ধারিত সময়ের মধ্যে মূল অর্থ ও ফি পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করলে অতিরিক্ত কোনো সুদ, প্রি-পেমেন্ট বা আর্লি সেটেলমেন্ট ফি নেওয়া যাবে না।

তবে নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত দিনের জন্য সীমিত হারে জরিমানা বা ফি নেওয়া যাবে।

কারা এর সুযোগ পাবেন বা সবাই পাবেন কিনা, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো সাময়িক নগদ সংকটে থাকা গ্রাহকের জরুরি বিল ও ফি সময়মতো পরিশোধ নিশ্চিত করা, নগদ টাকার নির্ভরতা কমানোর পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো।

তবে এই পদ্ধতি বাণিজ্যিকভাবে চালুর আগে প্রতিটি ব্যাংককে ন্যূনতম ছয় মাস পাইলটিং করতে হবে।

পাইলটিংয়ের ফলাফল মূল্যায়নের পর পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে চালু করা যাবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য এর আরো খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
VARIFY reCAPTCHA