শাল্লায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৪
সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি ও চুরি মামলার তদন্তে সন্দেহভাজন দুইজনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় শাল্লা থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফয়জুল্লাপুর গ্রামের সাবাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ও ধন মিয়ার ছেলে মজনু মিয়া। তারা হবিগঞ্জের আমলি আদালত-১-এর একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
অন্যদিকে, শাল্লা থানার এফআইআর নং-৯, তারিখ ১২ মার্চ ২০২৬, জিআর নং-২৮ মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারার তদন্তে সন্দেহভাজন হিসেবে কামারগাঁও গ্রামের মৃত দুখাই মিয়ার ছেলে খুরশেদ মিয়া (৫০) ও জমির মিয়ার ছেলে দবির মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়।
শাল্লা থানা পুলিশ জানায়, গ্রেফতার চারজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, মাদক, চুরি ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।
অভিযানে শাল্লা থানার এসআই শওকত আলী, এসআই ইমাম আরেফিন, এসআই মো. শাহজাহান, এএসআই ফুলন চন্দ্র দেব ও এএসআই আজহারুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
