বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত
ভয়াবহ বন্যা

নেপালে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ ৪ হাজার ৮৫৮

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ |

নেপালের ভোটাকোশি নদীতে ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। নদীটির ভাটি এলাকায় তল্লাশি চালিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা।

নেপাল পুলিশ জানিয়েছে, আজ ভোর ৫টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতবন জেলায়, যেখান থেকে ৩৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নওয়ালপরাসি পূর্বে ২১৭, নওয়ালপরাসি পশ্চিমে ১৯০, নুয়াকোটে ১৫৫ এবং রাসুয়া জেলা থেকে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের নদী থেকেও ৯টি মরদেহ উদ্ধার করেছে তল্লাশিকারী দল।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ৯১১টি মরদেহের ছবি ও বিস্তারিত তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যাতে নিখোঁজদের স্বজনরা শনাক্ত করতে পারেন।


উদ্ধার অভিযানে বর্তমানে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারা ত্রাণ বিতরণ, উদ্ধারকাজ এবং মরদেহ ব্যবস্থাপনায় কাজ করছেন। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

হিমবাহ ও পাথরের ধস থেকে সৃষ্ট এই প্রলয়ংকরী বন্যায় ভোটাকোশি নদীর তীরবর্তী জনপদ, রাস্তাঘাট, সীমান্ত বাণিজ্য কেন্দ্র এবং জলবিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার চেষ্টাও চলছে।


সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ওসমানীনগরে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ১

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ

কমলো এলপি গ্যাসের দাম

ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে 

ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’

আন্তর্জাতিক এর আরো খবর

ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল
পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
কুয়েতসহ চার দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ওসমানীনগরে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ১ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ কমলো এলপি গ্যাসের দাম ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত বন্যার ঝুঁকি কমাতে জলাশয় উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে  ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল সিলেটে ট্রিপল মা'র্ডা'র মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়া স্যার’
VARIFY reCAPTCHA